আগামী মার্চের মধ্যে রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করা হবে। এমনটাই আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
হানিফ বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ করার জন্য আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আশা করছি, আগামী মার্চ মাসের মধ্যে জামায়াতকে যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।’


