বুধবার ৪ নভেম্বর ২০২৬

মায়ার এমপির বৈধতা চ্যালেঞ্জ রিট খারিজ

mayaআওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেয়।

মায়ার সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন আইনজীবি ইউনুস আলী আকন্দ। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দেয়। ফলে প্রধান বিচারপতি এস কে সিনহা তৃতীয় বেঞ্চে শুনানির জন্য এই আবেদন প্রেরণ করেন। সেখানে শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট।

এ সময় মায়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং আবেদনকারী নিজেই শুনানিতে অংশ নেন।

আরও পড়ুন