বুধবার ৪ নভেম্বর ২০২৬

কঠিন চীবর দান উৎসব শুরু

12200846_1027827803914312_38377073_nরাঙ্গামাটির রাজবন বিহারে শুরু হয়েছে কঠিন চীবর দান উৎসব। এটি বৌদ্ধ ধর্মের অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার উৎসবের প্রথম দিন বিকেলে চরকায় সূতা কেটে কাপড় তৈরির জন্য বেইন ঘর উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। পরে চরকায় সূতা কাটার উদ্বোধন করেন চাকমা রাণী ইয়েন ইয়েন।

শুক্রবার বিকেলে, তৈরিকৃত চীবর ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করা হবে। প্রায় আড়াই হাজার বছর আগে, গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপূনর্বতী বিশাখা এই কঠিন চীবর দান উৎসবের প্রবর্তন করেন। এদিকে, এ উৎসবকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন