বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ভারতীয় জাল রুপিসহ আটক বাংলাদেশি

Inndian-fake-currencyচাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে চার লাখ ৯৬ হাজার পাঁচশত টাকা মূল্যের ভারতীয় জাল রুপিসহ মো. ফিটু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রসুলের মোড়ে মা ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ফিটু উপজেলার কালিগঞ্জ নয়াটোলা গ্রামের মৃত ভোগুর ছেলে।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার অলক বিশ্বাস জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মা ফার্মেসির সামনে থেকে ফিটুকে চার লাখ ৯৬ হাজার পাঁচশত টাকার সমমূল্যের ১০০০ রুপির নোট ১৯৯ টি এবং ৫০০ রুপির নোট ৫৯৫টি জাল রুপিসহ আটক করা হয়।

আটক ফিটু দীর্ঘদিন যাবৎ ভারতীয় জাল রুপির ব্যবসা করে আসছে বলেও জানান তিনি।

আরও পড়ুন