বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘খালেদা জিয়া বাড়তি নিরাপত্তা চাইলে সরকার বিবেচনা করবে’

ctg-oka-jpg-eeeee-30292বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাড়তি নিরাপত্তা চাইলে সরকার তা বিবেচনা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, “খালেদা জিয়া দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী। তিনি যে নিরাপত্তা ডিজার্ভ করেন এর বাইরে তিনি থাকবেন না। বাড়তি নিরাপত্তা চাইলে সেটা সরকার বিবেচনা করবে।”

শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে গত শুক্রবার বিএনপি মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে খালেদার নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিয়ে দল উদ্বিগ্ন বলে জানান।

গত ১৬ সেপ্টেম্বর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যান খালেদা। দুই মাসের বেশি সময় যুক্তরাজ্যে থাকার পর আজ শনিবার বিকালে বেগম জিয়া দেশে ফিরেছেন।

আরও পড়ুন