বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘সাকা প্রাণভিক্ষা চাননি’

hummamঢাকা কেন্দ্রীয় কারাগারে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী দাবি করেছেন, তার বাবা প্রাণভিক্ষার আবেদন করেননি।

হুম্মাম আরো দাবি করেন, তারা বাবা তাদের বলেছেন, ‘এসব বাজে কথা (প্রাণভিক্ষা চাওয়া) তোমাদের কে বলেছে? আমি কোনো মার্সি পিটিশন করিনি। প্রাণভিক্ষার আবেদনে কোনো স্বাক্ষর করিনি। এই সরকার আমাকে নির্বাচনে হারাতে না পেরে আজকে আমার জান নিয়ে নিচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে আরো নানা প্রকার কাগজ বের হবে।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরী শনিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করেছেন।

তবে সাকার প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি কারাকর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আরও পড়ুন