বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পিএসসি পরীক্ষার্থী কিশোরীর লাশ উদ্ধার

Gaibandhaগাইবান্ধা জেলার সাদুল্যাপুরে ইসমত আরা ইসি (১৪) নামে এক প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর কাজীবাড়ি সন্তোলা (ব্যাপারীপাড়া) গ্রাম থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

ইসমত আরা ইসি ওই গ্রামের ছামছুল ইসলাম ওরফে ইসলাম মিয়ার মেয়ে। সে সাদুল্যাপুর বালিকা দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।

আজ রবিবার থেকে অনুষ্ঠিত সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রামজীবন জানান, শনিবার বিকেলে ইসমত আরা ইসির নিজ বাড়ির ঘরের তীরের (ধরনার) সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা বিষয়টি থানা পুলিশে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করা হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় ইসির মা মারুফা বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। রবিবার সকালের মধ্যে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কী কারণে ইসি আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

জাভেদ হোসেন, গাইবান্ধা।

আরও পড়ুন