বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

Gobibandha picগাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কামাড়দহ উইনিয়নে পূর্বমাস্তা,মুন্সিপাড়া ও বেতগারা গ্রামে পল্লীবিদ্যুতায়নের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ,সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লীবিদ্যুতের এজিএম আতিফুর রহমান ।

কামাড়দহ ইউপি চেয়ারম্যান শরিফফুল ইসলাম রতন এর সভাপতিত্বে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোচাশহর ইউ,পি চেয়ারম্যান আবু সুফিয়ার মন্ডল,উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট,জেলা যুবলীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম কমেট,কামাড়দহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার,উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল আকন্দ বুলবুল,উপজেলা প্রজন্মলীগ সভাপতি তৌকির হাসান রচি সহ স্থানীয় নেতৃবৃন্দু।

জাভেদ হোসেন, গাইবান্ধা।

আরও পড়ুন