বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফাঁসির আগে খাবার খাননি মুজাহিদ, খেয়েছিলেন সাকা

Mujahid--Sakaমানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদকে ফাঁসি কার্যকর করার আগে শনিবার রাত সাড়ে ৯টায় মুরগির মাংস, সবজি, ডাল ও ভাত খেতে দেওয়া হয়।

তারা দুজনের কেউই প্রথমে খেতে চাননি। ‘এটাই আপনাদের শেষ খাবার’ কারা কর্তৃপক্ষের এমন কথার পর সালাউদ্দিন কাদের চৌধুরী একটু খেলেও মুজাহিদ খাবার স্পর্শ করেননি।

রাত সাড়ে ১২টায় তাদের দুজনকে তওবা পড়িয়ে জমটুপি পরানো হয়। এরপর স্বাভাবিকভাবেই তারা দুজন হেঁটে ফাঁসির মঞ্চে যান। ১২টা ৫৫ মিনিটে একই মঞ্চে, একই সময়ে একই সঙ্গে তাদের ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর প্রথমে মুজাহিদের ও পরে সালাউদ্দিনের লাশ নামানো হয়। এরপর তাদের ময়নাতদন্ত সম্পন্ন করে গোসল করানো হয়। কফিনে ভরে এ্যাম্বুলে্ন্সে করে রাত ২টা ৫০ মিনিটে নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে লাশ পাঠানো হয়।

আরও পড়ুন