একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করেননি।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তার ছেলে আলী আহমেদ মাবরুর এ দাবি করেছেন।
রাত সাড়ে ১০টার দিকে মুজাহিদের পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাতে কারাগারে প্রবেশ করেন। রাত ১২টা ২০ মিনিটে তারা কারাগার থেকে বের হন।
এর আগে মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক। অবশ্য পরে তা নাকচ হয়ে যায়।


