বুধবার ৪ নভেম্বর ২০২৬

হত্যার দায়ে দম্পতির মৃত্যুদণ্ড

1417337225১০ বছর আগে চট্টগ্রামের মিরসরাইয়ে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রোববার চট্টগ্রামের জন নিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগম। দুই আসামিই জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।

আইনজীবী জাহাঙ্গীর জানান, মিরসরাই উপজেলার পাতাকোট গ্রামের আবুল কালাম তার ছোট ভাই নূর মোহাম্মদের বিরুদ্ধে বসত ঘরে আগুন দেয়ার অভিযোগে একটি মামলা করেছিলেন। ওই মামলায় নূর মোহাম্মদকে জেলও খাটতে হয়। এর জের ধরে ২০০৫ সালের ১১ নভেম্বর বিকাল ৪টার দিকে বোন সালমা খাতুনের বাড়ি থেকে ফেরার পথে আবুল কালামকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নূর ও রহিমা। কালামের লাশ পুকুরে ফেলার সময় সালমা তা দেখে ফেলেন।

ঘটনার দিনই নিহতের স্ত্রী আনোয়ারা বেগম মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালে ২ জানুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১০ সালে ১৮ মে দুই আসামির বিচার শুরু হয়। জন নিরাপত্তা আইনের ৩০২ ধারায় অভিযোগ প্রমাণ হওয়ায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামিকে এই দণ্ডাদেশ দিয়েছেন।

আরও পড়ুন