বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিচারাধীন যুদ্ধাপরাধীদের খোঁজ

54595_118স্বাধীনতার ৪ দশক পার হয়েছে। কিন্তু ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে এ পর্যন্ত চূড়ান্ত বিচার হয়েছে মাত্র ৭ জনের। মুক্তিযুদ্ধের সময় শীর্ষ মানবতাবিরোধী জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ এখনও চূড়ান্ত বিচার হয়নি প্রায় শতাধিক চিহ্নিত যুদ্ধাপরাধীর। চূড়ান্ত বিচার সম্পন্ন না হওয়া যুদ্ধাপরাধীদের মামলার সবশেষ অবস্থার খবর কি, জেনে নিন।

শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত হলো স্বাধীন বাংলাদেশ। এর আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর কাদের মোল্লা ও এ বছর ১২ এপ্রিল ফাঁসি কার্যকর করা হয় শীর্ষ মানবতাবিরোধী কামারুজ্জামানের। এ নিয়ে মানবতা অপরাধের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো স্বাধীন বাংলাদেশে। অন্যদিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দিলেও আপিল বিভাগ আমৃত্যু কারাদণ্ড দেন জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে।

তবে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে এখনও চূড়ান্ত বিচার প্রক্রিয়া বাকি আছে শীর্ষ জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলী, আবদুস সুবহান ও এটিএম আজহারুল ইসলামসহ অনেক মানবতাবিরোধীর। এর মধ্যে ট্রাইব্যুনাল থেকে গত বছর ২৯ অক্টোবর মৃত্যুদণ্ড পাওয়া নিজামীর শুনানি চলছে আপিল বিভাগে। ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে গত বছর ২৩ নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আপিল করেন নিজামী।

এছাড়া ছাত্রসংঘের তৎকালীন নেতা মীর কাশেম আলীকে গতবছর ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আদালত। তবে সে বছরই ৩০ নভেম্বর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন মীর কাশেম আলীও। একই অপরাধে জামায়াত নেতা এটি আজহারকে গত বছর ৩০ ডিসেম্বর ও আবদুস সোবহানকে এ বছর ১৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এর বিরুদ্ধে এ বছর ১৮ জানুয়ারি এটিএম আজহার ও ১৯ মার্চ আপিল করেন আবদুস সোবহান।

অন্যদিকে, মৃত্যুদন্ডণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়ছারসহ প্রায় ১০ জন যুদ্ধাপরাধীর বিচার ট্রাইব্যুনাল থেকে শেষ হয়ে এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

এদিকে, কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুল হকসহ ৫ জনের মামলার সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বাগেরহাটের অন্তত ৬০ জন মানবতাবিরোধীর মামলা এখন বিচারের অপেক্ষায়।

অন্যদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ফরিদপুরের আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, আল বদর নেতা চৌধুরী মঈনউদ্দিন ও আশরাফুজ্জামান খানসহ ৬ জন যুদ্ধাপরাধী দেশে-বিদেশে পলাতক রয়েছে।

আরও পড়ুন