বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা আসছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সৌমিত্র চট্টোপাধ্যায়

Soumitro-home-বরেণ্য অভিনয়শিল্পী ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নন্দিত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঢাকায় আসছেন মঙ্গলবার (২৪ নভেম্বর)। দেশের সাহিত্যিক-সাংবাদিক-শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে ওইদিন সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে আয়োজিত এক আনন্দ-আড্ডায় তারা যোগ দিবেন।

অগ্রজ সাংবাদিক পীর হাবিবুর রহমানের সম্পাদনায় আগামী ১ ডিসেম্বর পাঠকের সামনে উন্মোচিত হচ্ছে একটি অনলাইন নিউজপোর্টাল। এ উপলক্ষে প্রকাশনার পূর্বক্ষণে ‘কথা-কবিতা-গান’ শীর্ষক এক আনন্দ-আড্ডার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সৌমিত্র চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়াও এ আনন্দ আড্ডায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়করাজ রাজ্জাক, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গঙ্গা-যমুনা নাট্যোৎসবে ঢাকায় এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

আরও পড়ুন