বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

চুরি করতে ঢুকে ৩ বোনকে কোপালো দুষ্কৃতীরা

Girlsরাজধানীর উত্তর শাহজাহানপুরে একটি বাসার রান্নাঘরের গ্রিলকেটে বাসায় ঢুকে তিন বোনকে ছুরি মেরে জখম করেছে দুর্বৃত্তরা। শাহজাহানপুরের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পলি আক্তার (২৬), নাহিদা আক্তার (৩০) ও রোজি আক্তার (২৪)।

আহত পলি আক্তার জানান, ভোরে তাদের রান্না ঘরের গ্রিল কেটে ৩-৪ জন দুর্বৃত্ত সম্ভবত চুরি করার জন্য ঢোকে। এ সময় তিনি বিষয়টি বুঝতে পেরে রান্না ঘরের দিকে এগিয়ে গেলে পেছন দিক থেকে তার মাথায় আঘাত করে তারা। তিনি চিৎকার করলে তার দুই বোন নাহিদ আক্তার ও রোজি আক্তার এগিয়ে গেলে তাদেরকেও ছুরিকাঘাত করে।পরে তাদের ভাই সাহেদ আলী আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, আহত নাহিদা আক্তার ও রোজি আক্তারকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। পলি আক্তার চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন