ভারতের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক এক্সিস ব্যাংক রাজধানীর গুলশানে তাদের রিপ্রেজেনটেটিভ অফিসের যাত্রা শুরু করেছে। রোববার ব্যাংকের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং এক্সিস ব্যাংকের প্রতিনিধি পি মুখার্জী।
এখন থেকে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে বিভিন্ন ধরনের ব্যাংকিং ও ট্রেড ফিন্যান্স সুবিধা প্রদানে কাজ করবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ ছাড়াও আরো ৫টি দেশে এক্সিস ব্যাংকের শাখা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


