শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

1448273587ভাষাসৈনিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক গোলাম আকবর চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোলাম আকবর চৌধুরী জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী। আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গোলাম আকবর চৌধুরী বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন। ভাষা আন্দোলনে চট্টগ্রামে তার সভাপতিত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। তিনি মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের পরিকল্পনা সেলের অবৈতনিক সদস্য ছিলেন।

শেখ হাসিনা বলেন, গোলাম আকবর চৌধুরী ১৯৭৫ সালে জাতির পিতার হত্যাকাণ্ডের পর দুঃসময়ে আওয়ামী লীগের একজন প্রকৃত ভক্ত ও সুহৃদ হিসেবে সাহসী ভূমিকা পালন করেছেন। আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে তার দেশে ফেরার পর গোলাম আকবর চৌধুরীর সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিককে হারালো এবং ব্যাক্তিগতভাবে আমি হারালাম একজন শুভাকাঙ্ক্ষী।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবাররের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।

আরও পড়ুন