বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ বিদেশিদের জন্য সবচেয়ে নিরাপদ: রওশন

rowshan-perliamentআমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি। আমরা যেভাবে বিদেশিদের নিরাপত্তা দেই, পৃথিবীর কোনো দেশে এত নিরাপত্তা দেয় না। বাংলাদেশ বিদেশিদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ। এসব কথা সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

সোমবার দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন এরশাদপত্নী।

আশুরায় পুরান ঢাকার হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলে হামলাকে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর হামলা বলে অভিহিত করেছেন রওশন এরশাদ। দ্রুত তদন্ত করে হামলাকারীদের খুঁজে বের করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন