বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আজ সাকিব-সাঙ্গাকারা মাশরাফি মাহমুদউল্লাহ মুখোমুখি

BPL1443356986রংপুর রাইডার্স এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে। জয় দিয়ে শুরু সাকিবের দলের। পরের ম্যাচে চিটাগাং ভাইকিংসের কাছে হার। আজ তৃতীয় ম্যাচে রংপুরের প্রতিপক্ষ কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফি মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে মাহমুদউল্লাহর বরিশাল বুলসের।

এই কদিনে দল গুছিয়ে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, দলের সবাই পরিচিত খেলোয়াড়। বিদেশী যারা আছে তাদের সঙ্গে আমি নিয়মিত খেলে থাকি। দল নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। সামনের ম্যাচে ভুলগুলো সংশোধন করতে পারলে জয় পাওয়া সম্ভব।

সাঙ্গাকারার ডায়নামাইটস কুমিল্লার বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে। যদিও ১১১ তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছিল তাদের। সাঙ্গার দলে রয়েছেন বেশ কয়েকজন অলরাউন্ডার। তার দলের পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেন মুস্তাফিজুর রহমান। ঢাকাও নিজেদের এগিয়ে নিতে চায়।

এদিকে রংপুরের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে বরিশাল বুলসের। অধিনায়ক মাহমুদউল্লাহ হাফ সেঞ্চুরি করে দলকে বড় স্কোরে নিয়ে যান। ক্যারিবীয় কেভিন কুপারের পাঁচ উইকেটে ১৩ রানে জয় পায় তার দল। আজ মাশরাফি ও মাহমুদউল্লার লড়াইটা এগিয়ে যাওয়ার। মাশরাফি মনে করছেন, ব্যাটিং ঠিকঠাক মতো হলেই ফল তাদের অনুকূলে আসবে।

আরও পড়ুন