বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘আইএস’ জঙ্গি ‘জিহাদি জন’ আটক

0_90877_13318সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসলামীক স্টেট (আইএস)জঙ্গি সংগঠনের নামে উসকানিমূলক প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে নাহিদ হোসেন নামে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি এক ক্ষুদেবার্তার মাধ্যমে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গেছে, আটক নাহিদ হোসেন ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে ‘জিহাদি জন’ বা ‘Jihadi John’ ছদ্মনামে লিখত। সে নিজেকে আইএসের সক্রিয় সদস্য দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই জঙ্গি সংগঠনের নামে উসকানিমূলক প্রচারণা চালাত।

আরও পড়ুন