বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি: জামায়াত কর্মী আটক

2015_11_25_11_40_17_rjk9enzvitinpa7ahxn11mvkhliyjw_original_13320বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকিদাতা সন্দেহে রাজধানীতে এক জামায়াত কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে তার নাম জানা যায়নি। ডিবির পক্ষ থেকে বুধবার মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইতিহাস বিভাগের প্রফেসর মুনতাসির মামুন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও বিশিষ্ট লেখক, কলামিস্ট ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেয়া হয়। এসব অবিযোগে তারা থানায় জিডি করেছেন। আইএস এবং আনসারুল্লাহ বাংলা টিমের নামে এসব হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন