বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রামগতিতে জলদস্যু গ্রেপ্তার

arrest--লক্ষ্মীপুরের রামগতিতে এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. কবির। বুধবার ভোরে উপজেলার বালুরচর সুজনগ্রামে তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কবির উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।

খবরটির সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, কবির দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও নৌকায় ডাকাতি করে আসছে। সে রামগতি থানার তালিকাভুক্ত জলদস্যু। তার বিরুদ্ধে রামগতি ও কমলনগর থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন