বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

দারিদ্র্যমুক্তির বড় বাধা ক্ষুদ্রঋণের সুদের বোঝা: প্রধানমন্ত্রী

1448447960ক্ষুদ্রঋণ ব্যবস্থায় গ্রহীতাদের পক্ষে দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মাইক্রোক্রেডিটের সুদ দিতে দিতে তাদের আর সঞ্চয় থাকে না। কাজেই দারিদ্র্যের লেভেল থেকে তারা উঠতে পারে না। ওখানেই তাদেরকে পড়ে থাকতে হয়।’

বুধবার গণভবনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি জানান, সরকার এ কারণে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর সঞ্চয় বৃদ্ধি ও পল্লী কর্মসংস্থান ব্যাংক সৃষ্টির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ঋণের ব্যবস্থা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে তাদেরকে ঋণ দিচ্ছি এবং খামার থেকে তাদের উত্পাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করছি। সেই সাথে সাথে সঞ্চয়ে উত্সাহিত করছি ও ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করছি।’

দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক উন্নয়নের লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। শুরুতে প্রকল্পের মেয়াদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত থাকলেও পরে তা সংশোধন করে ২০১৬ সাল পর্যন্ত করা হয়।

জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সারা দেশে ৪০ হাজার ৫২৭টি গ্রামে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উৎপাদিত পণ্যের বাজারজাতে ইতোমধ্যে প্রায় ৩০০ বাজার গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুন