বুধবার ৪ নভেম্বর ২০২৬

পরীমনির কাছে সাংবাদিকের চাঁদা দাবি: ১০ কোটি টাকার মামলা

Porimoni_মানহানির অভিযোগে একটি অনলাইন পোর্টালের দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি নালিশি মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় পরীমনির জবানবন্দি গ্রহণ করে রাজধানীর মোহাম্মদপুর থানার পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

পরীমনির আইনজীবী শাহিনা সুলতানা রাতে মামলা করার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রিয় ডটকমের মোহাম্মাদউল্লাহ ও জাকারিয়া স্বপনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরজিতে বলা হয়, অনলাইন পোর্টাল প্রিয় ডটকমের প্রতিবেদক মোহাম্মাদউল্লাহ পরীমনি সম্পর্কে ইতিবাচক প্রতিবেদন করবেন বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় পরীমনির ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

১৭ নভেম্বর ওই অনলাইন পোর্টালে পরীমনির ওপর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, পরীমনি মাদক সেবন করেন। তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান। এই অভিযোগে ১০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে এ মামলা হয়েছে।

আরও পড়ুন