’বাংলার ইতিহাসে যে নাম কোনদিন মুছে যাবে না, সে নামটি তোমার বঙ্গকন্যা শেখ হাসিনা’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আজ উদাত্ত কন্ঠে বলতে ইচ্ছা হচ্ছে, কবিগুরু, দেখে যান, বাঙ্গালী আজ মানুষ হয়েছে। দুটো অমানুষকে ফাসির দড়িতে ঝুলিয়ে আজ বাঙ্গালী প্রমান করেছে আমরা মানুষ। অন্নদা শঙ্কর রায়ের একটি কবিতা’র চরণ মনে পড়ছে, ‘যতোদিন রবে পদ্মা, মেঘনা, গৌরী, যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’। সঙ্গে আমি অধম একজন বাঙ্গালী যোগ করছি, ’বাংলার ইতিহাসে যে নাম কোনদিন মুছে যাবে না, সে নামটি তোমার বঙ্গকন্যা শেখ হাসিনা’।
হ্যা, বঙ্গকন্যা শেখ হাসিনার দৃঢ়তার জন্যই আপাত দৃষ্টিতে অসম্ভব এ কাজটি সম্পন্ন হলো।’ কুত্তার লেজ’ তত্বের আবিষ্কারক সা কা চৌধুরীকে ফাসি দিলে নাকি বাংলা ওলট পালট হয়ে যাবে। নিন্দুকদের মুখে ছাই দিয়ে আজ বাংলাকে স্থির রেখেছেন শেখ হাসিনা।
ইসলামী একটি জঙ্গীবাদী দলের মহাসচিব যার নাকি অনেক দেশের সঙ্গে যোগাযোগ সে আত্মস্বীকৃত জঙ্গীকে ফাসিকাঠে ঝোলানোর মতো নৈতিক শক্তি ছিলো শুধুমাত্র আপনার।
এটি কোন আবেগের কথা নয়। বঙ্গকন্যা শেখ হাসিনা আপনি কোটি বাঙ্গালীর কান্না মুছিয়েছেন। দূর করেছেন মানবরুপী কিছু শ্বাপদকে। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়…।
ফারুক নওয়াজ: প্যারিস প্রবাসী সাংবাদিক।



