বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

হোসাইনি দালানে হামলার ঘটনায় আটক ৫

25-10-2015-hoseni-bombপুরান ঢাকার হোসাইনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড হামলার ঘটনায় জড়িত সন্দেহে জেএমবির ৫সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

গত ২২ অক্টোবর মধ্যরাতে হোসেনি দালানের সামনে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়। পরে আরও দুটি বোমা বিস্ফোরিত হয়। ওই ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পর সঞ্জু নামে একজনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক। পরে জামাল নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরবর্তীতে চকবাজার থানায় একটি মামলা করে পুলিশ।

আরও পড়ুন