একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধা ও মৌলভীবাজারের ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে ট্রাইব্যুনাল দুই মামলায় বৃহস্পতিবার পৃথকভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পরোয়ানা জারিকৃতদের মধ্যে রয়েছেন- গাইবান্ধার সুন্দরগঞ্জের জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামি এবং মৌলভীবাজারের রাজনগরের ৪ আসামি।
এর আগে গাইবান্ধার মামলায় প্রসিকিউটর সাইয়্যেদুল হক সুমন এবং মৌলভীবাজারের মামলায় প্রসিকিউটর শেখ মুশফিক কবির গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান।


