রাজধানীর গুলশান নর্দা এলাকায় ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজের হোস্টেলে সামিয়াতুল সাদিয়া ইমা (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুলশান থানা পুলিশ তার লাশ উদ্ধার করতে যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কলেজের হোস্টেলের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সাদিয়ার লাশ পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। ইমা ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।


