বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ শরু

cric+jugantor_14339অ্যাডিলেড ওভালে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ শরু হয়েছে। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। ক্রিকেটের ইতিহাসে এই প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথাগত লাল বলের পরিবর্তে অ্যাডিলেডে খেলা হচ্ছে ‘গোপালি’ বলে।

ঐতিহাসিক টেস্টে গোলাপি বলে প্রথম বলটি (ওভার) করেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে গোলাপি বল মোকাবেলা করে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। স্টার্কের করা প্রথম ওভারের প্রথম তিন বল থেকে কোনো রান করতে না পারলেও চতুর্থ বলে সিঙ্গেল নেন তিনি। পঞ্চম বল মোকাবেলা করেন আরেক ওপেনরা টম লাথাম। প্রথম বলেই সিঙ্গেল নিয়ে তিনি প্রান্ত বদল করেন।

অ্যাডিলেড ওভালের ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ড দলে একটি পরিবর্তন এসেছে। অফ-ফর্মে থাকা পেসার ম্যাট হেনরির পরিবর্তে একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এই প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন স্যান্টনার।

অস্ট্রেলিয়া তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। পার্থ টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো গতিদানব মিচেল জনসনের পরিবর্তে একাদশে ঢুকেছেন আরেক পেসার পিটার সিডল। আর ইনজুরিতে পড়া উসমান খাজার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শন মার্শ। জস হ্যাজেলউডকে একাদশে রাখা হয়েছে।

আরও পড়ুন