নাইজেরিয়ার কানো রাজ্যে শিয়া সম্প্রদায়ের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ২১ জন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অনেকে।শুক্রবার দেশটির প্রাদেশিক রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত দাকাসোয়ে গ্রামে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি দৌড়ে মিছিলের ভেতরে ঢুকে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়াও, মিছিলের ভেতরে অপর এক ব্যক্তিকে বোমা সদৃশ বস্তু রাখার দায়ে গ্রেফতার করা হয়। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়ে থাকতে পরে বলে ধারণা করছে পুলিশ।


