বুধবার ৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় শিয়া মসজিদে হামলার ঘটনায় আটক আরো ৪ জন

বগুড়ায় শিয়া মসজিদে গুলি ও হতাহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে র‌্যাব-১২। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরো একজনকে আটক করেছে। এর আগে ঘটনার রাতেই পুলিশ দুইজনকে আটক করে। তবে এদের নাম জানানো হয়নি। এ নিয়ে র‌্যাব ও পুলিশ মিলে ছয়জনকে আটক করলো।

শনিবার র‌্যাব জানায়, ওই ঘটনায় সন্দেহভাজনে তারা ৩ জনকে আটক করেছেন। অপরদিকে নতুন করে আরও ১জনকে আটকের কথা স্বীকার করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। ক্যামেরার সামনে না এলেও র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা জানান, সম্ভাব্য সব বিষয়কে নজরে এনে তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আশাবাঞ্জক অবস্থানে পৌঁছাতে পারবেন। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন ৩জন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেন।

বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের শিয়া মসজিদে (মসজিদ-ই-আল মোস্তফা) নামাজের সময় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে মুয়াজ্জিন নিহত ও ইমামসহ ৩ হন গুলিবিদ্ধ হন। এঘটনার পর পুলিশ প্রথমে ২ জনকে আটক করে। ঘটনার পর পরেই পুলিশ-র‌্যাব ও পিবিআইসহ বিভিন্ন সংস্থার লোকজন আলামত সংগ্রহ, ঘটনার বিশ্লেষণ ও অপরাধীদের ধরতে অভিযান শুরু করে।

আরও পড়ুন