বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএফইউজে নির্বাচন: আলতাফ সভাপতি-ফারুক মহাসচিব

Altaf-Omarবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী লীগ ও বাম দলসমর্থিত অংশের দ্বিবার্ষিক নির্বাচনে আলতাফ মাহমুদ সভাপতি ও ওমর ফারুক মহাসচিব পদে জয়ী হয়েছেন। শনিবার বিকালে ভোটগ্রহণ শেষে রাতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু তাহের।

১০৭৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদ। মহাসচিব পদে ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক (বাসস)। এদিকে মধুসূধন মণ্ডল ৯৯০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম-মহাসচিব পদে ৫২৮ ভোট পেয়ে অমিয় ঘটক পুলক (অবজারভার) এবং সহ-সভাপতি পদে ৯১৭ ভোট পেয়ে জাফর ওয়াজেদ (জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন- ঢাকায় জাফর ওয়াজেদ, চট্টগ্রামে শহিদ-উল আলম, রাজশাহীতে প্রদীপ ভট্টচার্য শংকর ও খুলনায় মনতোষ বসু।

যুগ্ম মহাসচিব পদে ঢাকায় অমিয় ঘটক পুলক, চট্টগ্রামে তপন চক্রবর্তী, রাজশাহীতে জিএম সজল ও খুলনায় মোজাম্মেল হক হাওলাদার নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মধুসূদন মণ্ডল।

ঢাকায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৯ জনের মধ্যে নির্বাচিত চার সদস্য হলেন- ঢাকায় সৈয়দ ইশতিয়াক রেজা (৮০৯ ভোট), মফিদা আকবর (৭২২ ভোট), স্বপন দাশগুপ্ত (৫৯৬ ভোট) ও শফিউদ্দিন আহমেদ বিটু (৫৮২ ভোট)।

নির্বাহী পরিষদ সদস্য পদে অন্য প্রার্থীরা পেয়েছেন আনোয়ারুল করিম রাজু ৫৭৮ ভোট, জাকিরুল ইসলাম ৪০০, মজুমদার জুয়েল ৩৫৫, কাজী গোলাম আলউদ্দিন ৩৪৭ ও আব্দুল খালেক লাভলু (স্বতন্ত্র) ২৩৮।

এদিকে সদস্য নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জে আসিফ হোসেন ও মজিবুল হক পলাশ, রাজশাহীতে জাবিদ অপু ও মোহাম্মদ আনিসুজ্জামান, ময়মনসিংহে মীর গোলাম মোস্তফা ও রবীন্দ্রনাথ পাল, বগুড়ায় আবুল কালাম আজাদ ঠাণ্ডা ও আরিফ রেহমান, চট্টগ্রামে আসিফ সিরাজ ও নওশের আলী খান, কক্সবাজারে আয়াছুর রহমান ও মো. মজিবুল ইসলাম, খুলনায় আসাদুজ্জামান রিয়াজ ও গৌরাঙ্গী নন্দী, দিনাজপুরে আবু সাঈদ বিপ্লব ও আরিফুল আলম পল্লব ও যশোরে প্রণব দাশ ও মনিরুজ্জামান মনির।

নির্বাচনে আলতাফ মাহমুদ-মোল্লা জালাল এবং আবদুল জলিল ভুঁইয়া-খায়রুজ্জামান কামাল এই দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া স্বতন্ত্রভাবে মহাসচিব পদে ওমর ফারুক এবং যুগ্ম মহাসচিব পদে আবদুল মজিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহাসচিব ও কোষাধ্যক্ষ ছাড়া অধিকাংশ পদে আলতাফ-মোল্লা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এবং বাইরে চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কক্সবাজার, যশোর, খুলনা ও নারায়ণগঞ্জেও ভোটগ্রহণ হয়।

ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ ১০ ইউনিয়নের মোট ৩ হাজার ২৬৩ জন ভোটার এই নির্বাচনে দুই বছরের জন্য বিএফইউজের সভাপতি, মহাসচিব, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির নেতা নির্বাচনে ভোট দেন।

আরও পড়ুন