ক্যামেরুনের উত্তরাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুইজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রবিবার দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। আত্মঘাতী দুই নারী বোমারু এ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।


