জঙ্গি দমনে সহযোগিতার নামে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশ করতে চায়। আর এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে বিএনপি-জামায়াত। তবে তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। মনে রাখতে হবে আল-কায়েদা, লাদেন ও আইএসের জন্মদাতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এসব মন্তব্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের।
রোববার দুপুরে বিজয়ের মাস ডিসেম্বরে দলের কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজিত এক বর্ধিত সভায় তিনি মন্তব্যগুলো করেন।
বিএনপি-জামায়াতের নেতাদের নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত করে ক্ষমতাসীন দলের এই মন্ত্রী বলেন, যারা আইএস জঙ্গিদের জন্ম দেয়, তাদের ক্রীড়নক হিসেবে কাজ করছে বিএনপি-জামায়াত।


