বুধবার ৪ নভেম্বর ২০২৬

পৌরভোটে অংশগ্রহণ বিএনপির নতুন ষড়যন্ত্র: ত্রাণমন্ত্রী

maya (1)বিএনপির হঠাৎ করে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বলেন- মাঝপথে যখন দেখবে পাস করার কোনো সম্ভাবনা নেই, তখনই তারা নির্বাচনী মাঠ থেকে পালাবে।

রোববার দুপুরে বিজয়ের মাস ডিসেম্বরে দলের কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, মসজিদে বয়ানের নামে রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। এখন থেকে মসজিদে কেউ রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন