রাজধানীর ধানমণ্ডি লেকে ডুবে এক তরুণ মারা গেছেন।নিহতের নাম আবুল বাশার (১৭), রায়েরবাজার এলাকায় তার বাসা।
রোববার দুপুরে লেকে গোসল করতে নেমে বাশার যুবে যায় বলে ধানমণ্ডি থানার ওসি মো. নুরে আলম মিয়া জানিয়েছেন।
পরে ফায়ার সার্ভিস এসে বাশারের লাশ উদ্ধার করে। পেশায় বাশার একজন মুচি ছিলেন।
ওসি বলেন, বাশারের বাবা নান্নু মিয়া ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে গেছেন।


