বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ফখরুলের জামিন বহাল

fakhrul jailপল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের কোনো আদেশ দেননি আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের দেয়া তিন মাসের জামিন বহাল আছে।

সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে উভয় পক্ষের শুনানি শেষ হলেও কোনো আদেশ দেননি আদালত। ফলে এই তিন মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকায় তার মুক্তিতে আইনগত আর বাধা থাকলো না বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবীরা।

গত ২৪ নভেম্বর নাশকতার এই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন পুলিশ।

আরও পড়ুন