শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

কুয়াকাটা ঘুরে এলেন এরশাদ

earshad-kuakataসাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্র্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সমুদ্রসৈকত কুয়াকাটা ঘুরে গেলেন। বেসরকারি কোম্পানির একটি হেলিকপ্টারে সোমবার সকাল সাড়ে ১০টায় তিনি কুয়াকাটা আসনে।

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারের মালিকানাধীন কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সি-রিসোর্টের হ্যালিপ্যাডে অবতরণ করেন তিনি।

তার সফরসঙ্গী ছিলেন পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য ও জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার ও সংযুক্ত আরব আমিরাতের হোটেল ব্যবসায়ী সাঈদ আহমেদ।

এরশাদ কুয়াকাটা গ্রান্ড হোটেল এন্ড সি-রিসোর্টে জাপার কলাপাড়া ও কুয়াকাটার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তবে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে তিনি রাজি হননি।

জাতীয় পার্টির একটি সূত্র জানায়, কলাপাড়া ও কুয়াকাটা পৌর নির্বাচন উপলক্ষে জাপার একক প্রার্থী নিশ্চিত করতে তিনি এ আকস্মিক সফর করেন। এ সময় জাপা থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

দলীয় নেকাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কুয়াকাটা সৈকতের ঝাউবাগান ও পশ্চিমের শুঁটকি এলাকা সংলগ্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। পৌনে দু’ ঘণ্টা কুয়াকাটায় অবস্থান করার পর দুপুর সোয়া ১২টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন