বুধবার ৪ নভেম্বর ২০২৬

তসলিমায় আক্রান্ত বুদ্ধদেব-মমতা

Toslima20141015180659বাংলাদেশ থেকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন কর্তৃক এবার আক্রান্ত হলেন বুদ্ধ-মমতা। ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করা নিয়ে চিদম্বরম ভুল স্বীকারের পরেই এবার মুখ খুললেন তসলিমা নাসরিন। তার ‘দ্বিখন্ডিত’ নিষিদ্ধকরণ নিয়ে এবার টুইটে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন তসলিমা। শুধু তাই নয়; বাদ যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

প্রায় ১২ বছর আগে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয় তসলিমার লেখা বই ‘দ্বিখন্ডিত। সেই বিষয়টিকে নতুন করে উসকে টুইটারে তসলিমা প্রশ্ন করেন, “পি চিদম্বরম বলেছেন, ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য কবে বলবেন আমার বই ‘দ্বিখন্ডিত’ নিষিদ্ধ করাও ভুল ছিল?”

তসলিমার প্রশ্নে বিদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে মমতাকে তসলিমার পরামর্শ, ‘চিদম্বরমের কাছ থেকে শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওর বলা উচিত, তসলিমার টিভি সিরিয়াল (দুঃসহবাস) নিষিদ্ধ করা ভুল হয়েছে। নিষেধাজ্ঞা তুলে ওর উচিত সিরিয়ালটি সম্প্রচার করতে দেওয়া।’

উল্লেখ্য, গত শনিবার অতীতের ভুল স্বীকার করে নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম বলেছেন- রাজীব জমানায় সালমান রুশদির বই `স্যাটানিক ভার্সেস`-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা একটা ভুল সিদ্ধান্ত ছিল। `স্যাটানিক ভার্সেস` নিষিদ্ধ হওয়ার ২৭ বছর বাদে সেই পদক্ষেপ `ভুল` ছিল বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় এই অর্থমন্ত্রী। বলা যায়, সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন চিদম্বরম। আর সে সুযোগটা কেনোইবা হাতছাড়া করবেন তসলিমা!

আরও পড়ুন