বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘দেশে অবৈধ ভিওআইপি থাকবে না’

tarana halimবাংলাদেশে অবৈধ কোনো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) থাকবে না। বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে র‌্যাবের সহায়তায় অভিযানে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া ৭৬০টি সিম কার্ড, ২টি পোর্টেবল মেশিনও জব্দ করা হয়েছে। আটক করা হয় দুইজনকে।

প্রতিমন্ত্রী বলেন, অর্থবল বা জনবল দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা পার পাবেন না। বাড়িওয়ালারাও দায় এড়াতে পারবেন না। ব্যবস্থা নেওয়া হবেই।

আরও পড়ুন