বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাহিকে নিয়ে হোঁচট খেলেন আমিন খান

8e6ff42664db9bb09042d350fd136762-1এতদিন নায়ক হিসেবেই ছিল তার পরিচিতি। ছবি প্রযোজনায় এসে প্রযোজকের খাতায়ও নাম লিখিয়েছেন চিত্রনায়ক আমিন খান। কিন্তু প্রথমবার প্রযোজনায় এসেই হোঁচট খেতে হল তাকে। বেশ ঘটা করে প্রযোজনা প্রতিষ্ঠান ও নতুন ছবির ঘোষণা দিয়েছিলেন এ নায়ক। ‘ধামাকা’ নামের এ ছবিটি পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন মালেন আফসারি।

অভিনয় করছেন মাহিয়া মাহি ও নবাগত আসিফ নূর। শুরুতে সবই ঠিক ছিল। ছবির শুটিংয়ের সব প্রস্তুতি শেষ। কিছুদিন পরই ক্যামেরা চালু হবে। এ অবস্থায় লাগে গোলমাল। হঠাৎ করেই ‘ধামাকা’ পরিচালনা করা থেকে সরে দাঁড়ালেন মালেক আফসারি। এজন্য ছবির নায়ক আসিফ নূরের অসৌজন্য আচরণকেই তিনি দায়ী করেছেন।

পরিচালক জানান, ছবির প্রযোজক আমিন খান ও নায়িকা মাহিসহ পূর্বনির্ধারিত একটি মিটিংয়ে বসে আসিফের জন্য অপেক্ষা করেও তার কোনো সাড়া পাননি। এরপর টানা দুই সপ্তাহ আসিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি। বিষয়টি পরিচালক হিসেবে মেনে নিতে পারেনি মালেক আফসারি। নায়কের এমন অভদ্রতার কারণে তাকে বাদ দেয়ার জন্য আমিন খানকে অনুরোধ করলে প্রযোজক সেটা করতে অস্বীকৃতি জানান। তাই নিজের সম্মান রক্ষার্থে ছবিটি পরিচালনা করা থেকে সরে দাঁড়িয়েছেন মালেক আফসারি। অন্যদিকে সূত্র বলছে ভিন্ন কথা। গুঞ্জন রয়েছে, মাহির পরামর্শেই নাকি আমিন খান আসিফকে বাদ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুন