মহান বিজয়ের মাসের প্রথম প্রহরকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বসেছিল দুই প্রজন্মের মেলা। ঘড়ির কাটায় বারোটা বাজতেই মশাল জ্বালিয়ে আলোক বর্তিকা দিয়ে বরণ করে নেয়া হয় বীর বাঙালীর শ্রেষ্ঠ এ অর্জনকে। সেক্টর কমান্ডার্স ফোরাম আয়োজিত ‘ডিসেম্বর বিজয়গাঁথা’ শীর্ষক অনুষ্ঠানে মুক্তি যোদ্ধারা লাল সবুজের পতাকা তুলে দেন নতুন প্রজন্মের হাতে। পাশাপাশি নতুন প্রজন্মকে দেখান আলোর পথ।
এরআগে আলোচনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরে সকল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকরের দাবি জানান। অন্যদিকে, বিজয় দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।


