বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মেধাবী বাংলাদেশি দম্পতির কৃতিত্ব

Keya-Roni Phd_Oklahomaসালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক।

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত ন্যাশনাল কমিউনিকেশন এসোসিয়েশনের বার্ষিক কনভেনশনে ইউনিভার্সিটি অব ওকলাহোমায় পিএইচডি অধ্যয়নরত বাংলাদেশের ব্রাক ইউনিভার্সিটির লেকচারার রেহনুমা আহমেদ কেয়া এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটির লেকচারার নাজমুল কবির রনির উপস্থাপিত টপ-পেপারের জন্য উভয়কে সার্টিফিকেট প্রদান করা হয়।

গত ১৯-২২ নভেম্বর অনুষ্ঠিত এই কনভেনশনে রেহনুমা আহমেদ কেয়া তার বিজনেস কমিউনিকেসন্স সংক্রান্ত এবং নাজমুল কবির রনি তার কমিউনিকেসন্স এন্ড ফিউচার্স বিষয়ক কনফারেন্স পেপার উপস্থাপন করেন। তাদের উভয়ের পেপারই টপ-পেপার হিসেবে নির্বাচিত হয়েছিল। এই দুই মেধাবী শিক্ষার্থী ইতিপূর্বেও শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে কয়েকবার কৃতিত্ব প্রদর্শন করেন।

রেহনুমা আহমেদ কেয়া ও নাজমুল কবির রনি তাদের কনফারেন্স পেপারে যথাক্রমে মোবাইল অ্যাপ্লিকেশনে কনজিউমার এনগেজমেন্ট এবং ভাইরাল ভিডিও এডভারটাইজমেন্ট বিষয়ক গবেষণাপত্র তুলে ধরেন।

উল্লেখ্য, নাজমুল কবির রনি ও রেহনুমা আহমেদ কেয়া স্বামী-স্ত্রী। ২০০০ সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের বাণিজ্য বিভাগে প্রথম হওয়া রেহনুমা আহমেদ কেয়া লেখক-সাংবাদিক আহমেদ মূসার কন্যা।

আরও পড়ুন