বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

২৩৫ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

PM-ALআসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২৩৫ প্রার্থীর নাম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের দ্বিতয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

২৩৫ মেয়র প্রার্থীর নাম রাজধানীর ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে। এর আগে, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীক বরাদ্দের চিঠিতে স্বাক্ষর করেন।

সোমবার গণভবনে আওয়ামী লীগের স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় অধিকাংশ প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। অল্প কিছু পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা বাকি ছিল, সেগুলোই আজ চূড়ান্ত হলো।

আরও পড়ুন