বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বারহাট্টায় প্রধান শিক্ষককে কুপিয়ে হত্যা

1436336479নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম অর্জুন বিশ্বাস (৪২)। তিনি মনাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

বারহাট্টা থানার ওসি সালেম-উজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনাশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক একই উপজেলার রামপুর দশাল গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই শিক্ষক। স্কুলের অদূরে মনাশ গ্রামে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে পেছন থেকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন