বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ: পাঁচ ছাত্রলীগকর্মীসহ আহত ৬

1449073034চুয়াডাঙ্গা শহরে ককটেল বিস্ফোরণে ৫ ছাত্রলীগ কর্মীসহ ছয়জন আহত হয়েছে, এদের মধ্যে একজন মোটরশ্রমিক রয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শ্যাকরাতলা-জিনতলা মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুর রহমান, নয়ন হাসান জোয়ার্দ্দার, টিটোন, হিমেল ও সাদ ইবনে সাদ্দাম এবং মোটরশ্রমিক মিরন।

জানা গেছে, শহরের শ্যাকরাতলা-জিনতলা মোড় নামক স্থানে পর পর ৭টি ককটেল বিস্ফোরণ হয়।

স্থানীয় ছাত্রলীগের দাবি, প্রতিপক্ষের হামলায় তাদের ৫ কর্মী আহত হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, ঘটনাস্থল থেকে আজিম নামে আহত এক যুবককে আটক করা হয়েছে।

আরও পড়ুন