বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইউনাইটেড হাসপাতালে তরুণীকে যৌন নির্যাতনকারীকে হাজিরের নির্দেশ

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে এক নারী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে হাসপাতালের ব্রাদার (স্টাফ নার্স) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে সাত দিনের মধ্যে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একই সঙ্গে তাঁর (সাইফুল) বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এরই মধ্যে সাইফুলকে চাকরিচ্যুত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সোমবার ঘটনাটি ঘটলেও বুধবার বিষয়টি জানাজানি হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই নারী রোগী ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। সোমবার সন্ধ্যায় অস্ত্রোপচারের পর তিনি অচেতন অবস্থায় ছিলেন। জ্ঞান ফিরলে তিনি ওই ব্রাদারের হাতে নিপীড়িত হওয়ার বিষয়টি টের পান। এ নিয়ে তিনি অভিযোগ তুললে ব্রাদার সাইফুলকে বরখাস্ত করা হয়।

O ইউনাইটেড হাসপাতালে অচেতন তরুনীকে যৌন নির্যাতন

আরও পড়ুন