বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পৌরভোটে আগুন সন্ত্রাসদের প্রার্থী করা হলে ছাড় নয়: মন্ত্রী

4পৌরসভা নির্বাচনে বিগত দিনের জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের সঙ্গে জড়িতদের প্রার্থী করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সন্ত্রাসীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড হয় না। হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার বিরোধী হরতাল-অবরোধে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যাদের অভিযোগ নেই তাদের প্রার্থী করা হলে তারা কোনোভাবেই হয়রানীর শিকার হবে না। এটা আমি জোর দিয়ে বলতে পারি।

কামরুল বলেন, বিএনপি নির্বাচনে এসেছে এটা ইতিবাচক। আমি তাদের স্বাগত জানাই। তবে মাঝপথ থেকে যেন নির্বাচন থেকে সরে না যান। সিটি করপোরেশন নির্বাচনের মতো মাঝপথে সরে গিয়ে ভুল করবেন না। আমার বিশ্বাস বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন, অহেতুক প্রতিদিন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মিথ্যাচার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবেন না।

কামরুল ইসলাম পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, পাকিস্তান যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে তাদের অবস্থানেই অটুট থাকে তাহলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটলে তার দায়িত্ব পাকিস্তানকে নিতে হবে।

আরও পড়ুন