বুধবার ৪ নভেম্বর ২০২৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী কার্যক্রম ১০ ডিসেম্বর

khaleda_zia_জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের ৪ সাক্ষীকে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। আগামী ১০ ডিসেম্বর এ মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের দিন ঠিক করেছেন আদালত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এ দিনের কার্যক্রম। শুরুতেই স্বাস্থ্যগত কারণে বেগম জিয়া হাজির হতে পারেননি বলে আদালতকে অবহিত করেন তার আইনজীবীরা।

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৪ আসামিকে জেরা শেষে একজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

আরও পড়ুন