বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় ৪ অস্ত্র ব্যবসায়ী আটক

arms with 4 atokঅভিযান চালিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ৪ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় ১টি পিস্তল, ২টি রিভলভার ও ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এসময় র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর জানান, একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও এর আশপাশের জেলায় অস্ত্র বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়ার লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র বেচাকেনার সময় মঞ্জুর হোসেন, সিকান্দার, মোস্তফা জালাল ও সবুজ বড়ুয়া নামে ৪ জনকে আটক করা হয়।

আরও পড়ুন