বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সীমান্তে আটক ২ ভারতীয়

borderব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন- অসীম রায় (৪৬) ও বিল্পব রায় (৪২)। তারা ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার সুনিল রায়ের ছেলে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঘাগুটিয়া বিওপি’র হাবিলদার সোলেমানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম জানান, আটককৃত দুই ভারতীয় নাগরিককে রাতে মামলাসহ থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন